পাঁচ বছরে ৬৪ জন একাধিকবার ধর্ষণ করে ১৩ বছরের তরুণীকে
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক দলিত তরুণীকে পাঁচ বছরে ৬৪ জন একাধিকবার ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। ১৩ বছর বয়স থেকে তাঁকে ধর্ষণ শুরু করে নরপিশাচরা। বর্তমানে ওই তরুণীর বয়স ১৮ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেপুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা ১৭ থেকে ৪৭ বছর বয়সী। এদের মধ্যে তরুণীর প্রতিবেশী, ক্রীড়া কোচ এবং তার বাবার বন্ধুরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং জনসমক্ষে কোনো বক্তব্য দেয়নি।
সরকারি এক প্রকল্পের অধীনে কাউন্সেলরদের একটি দল তরুণীর বাড়িতে গেলে তিনি এই নির্যাতনের কথা জানান।
ভারতের বিভিন্ন অপরাধবিরোধী আইন এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে পুলিশ এ ঘটনায় প্রায় ১৮টি মামলা করেছে। এই আইন বিশেষত ভারতের নিম্নবর্ণ এবং উপজাতিদের বিরুদ্ধে অপরাধ দমনে করা হয়।।

Post a Comment