প্রকাশ্যে ধূমপানে আইনের কড়াকড়ি
দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসমাগম এলাকায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে সাতজনকে জরিমানা করা হয়েছে। একই অভিযানে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে জরিমানা করা হয়।
রোববার (৫ আমি জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়ক ও গোর-এ-শহীদ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ। তিনি বলেন, “জনসমাগম এলাকায় ধূমপান নিষিদ্ধ। এছাড়া, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানের মাধ্যমে এসব আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

Post a Comment