Top News

স্বামী-স্ত্রী একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেললে যা করবেন

 স্বামী-স্ত্রী একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেললে যা করবেন


সব সময় যে তৃতীয় ব্যক্তির কারণেই সম্পর্ক ভেঙে যায় তা কিন্তু নয়, দু’জনের বোঝাপোড়া যদি ভালো না থাকে তাহলে সেই সম্পর্কে নারী-পুরুষ উভয়ই আগ্রহ হারাতে পারেন। দাম্পত্যে এমন কিছু ভুল হতে পারে, যে কারণে একে অপরের প্রতি আগ্রহ কমে যেতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক কী কী কোন ভুলগুলো-


দাম্পত্য সম্পর্কে যদি যোগাযোগ সমস্যা থাকে তাহলে একটি সম্পর্কে অনীহা আসতে পারে। সুস্থ যোগাযোগের অভাব সম্পর্কের জন্য বিপর্যয়কর হয়ে ওঠে। এক্ষেত্রে উভয় অংশীদারের প্রয়োজন ও উদ্বেগগুলো সম্পর্কে ধারণা মেলে না ও ভুল বোঝাবুঝি বা বিভিন্ন বিষয়ের সমাধান হয় না। সঠিক যোগাযোগ সম্পর্ক আরও গাঢ় করে।


শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা কমে যাওয়া


শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা কমে যাওয়ার কারণেও দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসতে পারে ও একে অপরের প্রতি আগ্রহ কমতে থাকে। সঙ্গীর সঙ্গে মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঙ্গীর হাত ধরা, কপালে চুমু দেওয়া ও শারীরিক ঘনিষ্ঠতাসহ রোমান্টিক বিভিন্ন কথা সঙ্গীর সঙ্গে শেয়ার করা জরুরি। তাহলে সম্পর্ক ভালো থাকবে আর স্বামী-স্ত্রীর মধ্যে আগ্রহও কমবে না।


নিজেকে সময় না দেওয়া


দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে নিজেদের মধ্যে কিছুটা স্পেস রাখতে হবে। যাতে স্বামী বা স্ত্রী কেউই বিরক্তবোধ না করেন। ব্যক্তিগত কিছুটা সময় কাটানোর অধিকার সবারই আছে, এতে মন ভালো থাকবে।


আর যদি আপনি সঙ্গী আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখেন কিংবা সীমাবদ্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার প্রতি সঙ্গী আগ্রহ কমতে শুরু করবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post