Top News

আগামীকাল যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

 আগামীকাল যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস


রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুনঃ রিজার্ভ ‘ডাকাতির’ ঘটনা ২৪৪ দিন গোপন রাখেন তৎকালীন গভর্নর আতিউর

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে।বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেঃ হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


আরও পড়ুনঃ এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনের রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post