হঠাৎ কেন সমন্বয়কদের আইডি গায়েব?
আইডি নষ্ট হল নাকি নিজেরাই ডিজেবল করে রেখেছেন সমন্বয়করা?ডিজেবল করে রাখলে কেন’ই বা হঠাৎ ডিজেবল করলেন? এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম নানা প্রশ্নে সয়লব।
জুলাই গণঅভ্যুত্থানে ফেইসবুক আইডি ব্যবহার করেই মূলত আন্দোলন জমিয়ে তুলেন সমন্বয়করা । তবে হঠাৎ ফেইসবুক আইডি খুজে পাওয়া যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক সারজিস আলম সহ বেশ কয়েকজনের।
বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেইসবুক গ্রুপে জানানো হয় আইডি ডিজেবলের কারন।
অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ এ জন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীরাদের দায়ী করেছেন। গত বৃহস্পতিবার অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহর ফেইসবুক আইডি ডিজেবল করে দেয়া হয় মেটার পক্ষ থেকে। এরপর একে একে কয়েকজন সমন্বয়কের আইডি ডিজেবল করে দেয়ার চেষ্টা করা হয়। পরে নিরাপত্তাজনিত কারনে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেরাই নিজেদের আইডি ডিএক্টিভ করে রেখেছেন বলে জানা গেছে ।
গণমাধ্যম কে জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজনে আইডি ডিজেবল করা হয়েছে। তাই তিনি,হাসনাত ও উপদেষ্টা আসিফের আইডি ডিএক্টিভ করেছেন।এসময় তিনি আরো বলেন যেহেতু চট্রগ্রামের সমন্বয়ক সালাত মাহমুদ খান রাফি ও অন্যতম সমন্বয়ক সাইয়েদ আবদুল্লাহর আইডি ডিজেবল করা হয়েছে। যে কোন সময় আমাদের আইডি বন্ধ করে দিতে পারে।
সাইয়েদ আবদুল্লাহ গণমাধ্যম কে জানান,বুধবার বিকেলে একটা মেসেজ পান তিনি।যেখানে বলা হয় তার আইডি ডিজেবল করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। সিকিউরিটি আপডেট করলেও মেটার পক্ষ থেকে তার আইডি সাসপেন্ড করা হয়। এ জন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন তিনি।
তিনি বলেন আমার আইডির উপরে, আওয়ামী সাইবার স্পেসের যারা আছে তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটা ডিজেবল করে দিয়েছে। তাদের সাইবার অ্যাটাকের কারনে এটা সাসপেন্ড করে দিয়েছে। জানিনা কখন ব্যাক পাওয়া যাবে। তবে ফেইসবুক কতৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।আমাদের টা যেহেতু পারমানেন্ট ডিজেবল করে ফেলেছে ওদের টা এই সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ডিএক্টিভ করে রেখেছে। আক্রমন থেকে বাঁচার জন্য।
তবে সমন্বয়ক দের আইডি নষ্ট কিংবা ডিজেবল করে রাখায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারীদের অনেকের মনেই শঙ্কা জেগেছে আইডি হারানোর। অন্তবর্তী সরকার কে এ বিষয় কে গুরুত্বের সাথে সমাধানের কথা
ও বলেন
তারা।

Post a Comment